শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৯:৩৬ রাত
আপডেট : ১৬ জুন, ২০২১, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যত বড় অফিসারই হোক আমরা কাউকে ছাড় দেব না: হারুন

অনলাইন রিপোর্ট: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ উত্তরের যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ বলেছেন, আমরা পরীমণির কাছে ঘটনা নিয়ে কথা বলেছি। আমরা তাকে আশ্বস্ত করেছি। তাকে নির্ভয় দিয়েছি। আমরা মামলাটি শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে দেখভাল করবো, যাতে সুষ্ঠু বিচার হয়।
মঙ্গলবার (১৫ জুন) বিকেলে ডিবি কার্যালয়ে পরীমণির সঙ্গে কথা বলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। -পরিবর্তন

হারুন-অর-রশীদ বলেন, আসামিদের গ্রেফতারের পর পুলিশকে ধন্যবাদ দেয়ার জন্য পরীমণি তার বাসা থেকে ডিবি অফিসে ছুটে এসেছেন। উনি এসে ধন্যবাদ জানিয়েছেন এবং মামলার যাবতীয় বিষয় নিয়ে কথা বলেছেন। পরীমণি পুলিশের কাছে অনুরোধ করেছেন, মামলাটি যেন সুষ্ঠুভাবে তদন্ত হয়। যত বড় অফিসারই হোক আমরা কাউকে ছাড় দেব না।

তিনি বলেন, পুলিশ সবসময় চলচ্চিত্র সমিতি এবং যারা চলচ্চিত্রের সঙ্গে জড়িত আছেন সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে। তাদের যেকোনো সমস্যায় পুলিশ এগিয়ে যাবে। আমরা মামলাটি শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে দেখভাল করবো, যাতে সুষ্ঠু বিচার হয়।

তিনি আরও বলেন, এ মামলায় যদি আরও আসামি থাকে তাহলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মামলা রেকর্ড হওয়ার ১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে পরীমনি বলেছেন, পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে এবং এটাও বলেছেন যেন, তিনি (পরীমনি) আইজিপির কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং চলচ্চিত্র শিল্পীদের কাছে আবেদনও করেছিলেন কিন্তু তার (আইজিপি) কাছে যেতে পারিনি। এরপরও আইজিপি স্যার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমাদের জানিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেফতার করি।

বনানী থানায় পরীমণির অভিযোগের বিষয়ে ডিবির এ যুগ্ম-কমিশনার বলেন, ঘটনার রাতে ৪টায় বনানী থানায় পরীমণি গিয়েছিলেন কিন্তু ওই সময় ওসি সাহেব থানায় ছিলেন না। থানায় অসুস্থতাবোধের কারণ হলো- সাময়িকভাবে পরীমণি বিষয়টি মেনে নিতে পারেননি। ওই সময় পরীমণি দ্রুত থানা পুলিশের সহায়তায় হাসপাতালে চলে যান।

  • সর্বশেষ