শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০২:১৮ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২১, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

উত্তম কুমার:[২] পটুয়াখালীর কলাপাড়ায় আলমগীর বিশ্বাস (৪৮) নামের এক জেলের বজ্রপাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬ টা দিকে সে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি পয়েন্টে বাগদা চিংড়ি রেনু আহরন করছিল। হঠাৎ করে বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ঘটনাস্থলে সে মারা যায় ।

[৩] এতে মৃত জেলে আলমগীর উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়টি লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা নিশ্চিত করে বলেন, এ খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ছিলাম।মৃত আলমগীর বিশ্বাস মম্বিপাড়া গ্রামের মৃত আপ্তার আলী বিশ্বাসের ছেলে। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মৃত আলমগীরের পরিবার তাকে জানিয়েছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়