শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৯:১৫ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জের প্রতিবন্ধীকে স্পিরিট নিক্ষেপ, পুড়ে গেছে শরীরের ৫০ শতাংশ

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আব্দুল নামে এক মানসিক প্রতিবন্ধী শরীরে দাহ্য জাতীয় পদার্থ স্পিরিট নিক্ষেপ করেছে। এর ফলে তার শরীরের ৫০ শতাংশ ঝলসে গেছে।

[৩] সোমবার (১৪ জুন) সোমবার রাত সাড়ে ৮টার সময় কোটচাঁদপুর রোডের বিহারী মোড়ে এ ঘটনা ঘটে।

[৪] স্পিরিট নিক্ষেপকারী বিহারী মোড়ের হার্ডওয়ার ব্যবসায়ী ও পৌরসভার ৯ নং ওয়ার্ড শিবনগরগ্রামের সাবেক কাউন্সিলর মার্জেদ আলী বিশ্বাসের ছেলে বিপ্লব।

[৫] স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন।

[৬] হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের ৫০ শতাংশ ঝলসে গেছে। মানসিক প্রতিবন্ধী আব্দুলের বাড়ি আড়পাড়া (বিশ্বাস পাড়ায়)। সে প্রতিদিনের ন্যায় একই সময় আজও বিহারি মোড়ের আব্দুস সালামের দোকানে আইসক্রিম খেতে যেয়ে এই ঘটনার শিকার হয়। খবর পেয়ে কালী স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে যান কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।

[৭] কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়