শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে ফাঁকা ঘরে ছেলের বউকে ধর্ষণের চেষ্টা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : [২] মানিকগঞ্জের সিংগাইরে ফাঁকা বাড়ি পেয়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সায়েস্তা ্ইউনিয়নের কানাই নগর গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] অভিযুক্ত শ্বশুর ওই গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র মোন্নাফ (৪৫) ও দু’সন্তানের জনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।

[৪] ভিকটিম বলেন, গত ৫ মাস আগে তার বিয়ে হয় । ওই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই শ্বশুর মোন্নাফ নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতদিন আমি বাড়ির লোকদের মান সম্মানের কথা ভেবে বিষয়টি চেপে গেছি। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় একা পেয়ে শ্বশুর তার ঘরে ঢুকেন। এ সময় ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। গৃহ বধূর ডাক-চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

[৫] প্রতিবেশী শাহাদাৎ হোসেন অভিযোগ করে বলেন, অভিযুক্ত মোন্নাফের স্ত্রী দীর্ঘদিন ধরে বিদেশে থাকায় ইতি পূর্বেও ওই ছেলের প্রথম স্ত্রীর সাথে এরকম আচরণ করায় অতিষ্ট হয়ে সে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে চলে যান। ছেলের দ্বিতীয় স্ত্রীর সাথেও একই আচরণ করায় আমরা মোন্নাফের উপযুক্ত বিচার চাই।

[৬] স্থানীয় ইউপি সদস্য মহিদুর রহমান বলেন, মোন্নাফের বিরুদ্ধে ইতিপূর্বেও পুত্রবধূ ধর্ষণ চেষ্টার কথা শুনেছি। এরকম ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং শাস্তি দাবি করছি।

[৭] অভিযুক্ত মোন্নাফ নিজের দোষ স্বীকার করে এ ঘটনায় লজ্জা বোধ করেন।

[৮] এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়