শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্তে বিজিবি’র অভিযানে আরও ৬ বাংলাদেশি গ্রেপ্তার

শেখ ফরিদ আহমেদ : [২] সাতক্ষীরা সীমান্তের হিজলদী, মাদরা, তলুইগাছা এবং বৈকারীতে বিজিবি’র অভিযানে তাদের  আটক করা হয়েছে।

[৩] আটককৃতদের বাড়ি নওগাঁ, চট্টগ্রাম, খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।

[৪] বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটলিয়ন সূত্র জানায়, বর্তমানে করোনা ভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমন প্রতিরোধকল্পে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তে অবৈধ গমনাগমন নিয়ন্ত্রণের লক্ষ্যে বিজিবির পক্ষ হতে সীমান্তে সর্বদা কঠোর নজরদারী এবং টহল তৎপরতা অব্যাহত রয়েছে।

[৫] এরই ধারাবাহিকতায় সীমান্ত থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ৬ জন বাংলাদেশী নাগরিক আটক হয়।

[৬] আটককৃতরা হলো, নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামের মির্জাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেওে মো: আনারুল ইসলাম (৪০), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার সিংহরা গ্রামের লঘু সরকারের ছেলে নয়ন সরকার (২৭), খুলনার কয়রা থানার গোবরা গ্রামের মৃত আক্তাব গাজীর ছেলে আলী আজম (২৫), তার স্ত্রী মিনান নাহার (২১), ছেলে মো: আরিফ হোসেন (৫) এবং যশোরের অভয়নগর থানার কুদলা গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে শেখ শরিফুল ফকির (৩১)।

[৭] সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, গত ২৮ এপ্রিল ২০২১ হতে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারী, টহল তৎপরতা এবং বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে সর্বমোট ৫৪ জন বাংলাদেশী নাগরিক এবং ৩ জন মানব পাচারকারী আটক করা হয়।

[৮] আটককৃত বাংলাদেশী নাগরিকদের সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

  • সর্বশেষ