শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নাফনদী থেকে ভাসমান অবস্থায় আরো দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফে নাফনদী থেকে ভাসমান অবস্থায় আরো রোহিঙ্গা নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
[৩] সোমবার দুপুরে হ্নীলা ইউপি লেদা নাফনদীর তীরবর্তী এলাকায় ভাসমান অবস্থায় আরো দুটি লাশ উদ্ধার করা হয়।

[৪]এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) .হাফিজুর রহমান।তিনি জানান,সোমবার দুপুরে হ্নীলা ইউপি লেদা নাফনদীর তীরবর্তী এলাকায় দুটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

[৫] টেকনাফ থানার এসআই সাজ্জাদ হোসেন সজিবের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে গিয়ে স্থানীয়দের সহায়তায় এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়।উদ্ধার লাশগুলো ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

[৬]তিনি আরো জানান, নাফনদীতে নৌকা দূর্ঘটনায় শনিবার ২শিশুসহ ৩ জনের লাশ, রোববার আরো এক শিশুসহ দুই দিনে ৪জনের লাশ উদ্ধার করা হয়েছিল। উল্লেখ্য,গত কয়েকদিনে এ পর্যন্ত নাফনদী থেকে৪শিশুসহ ৬ জনের ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়