শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় কৃষকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

আনোয়ার হোসেন: [২] কৃষি ও কৃষক বাঁচাতে জাতীয় বাজেটের উন্নয়ন খাতের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

[৩] দলীয় কার্যালয়ের সামনে সভাপতি গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক আহসানুল হাবীব সাঈদ, মাহবুবুর রহমান খোকা, ডাঃ আব্দুল জব্বার, অতুল চন্দ্র বর্মন প্রমুখ।

[৪] বক্তারা জাতীয় বাজেটের উন্নয়ন খাতের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ করে কৃষি ও কৃষক বাচাঁনোর দাবী জানান। সেইসাথে ধান ভুট্টাসহ সকল কৃষি ফসল লাভজনক মুল্যে সরকারি উদ্যোগে হাটে হাটে খোলা বাজারে ক্রয়, জেলায় জেলায় কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করে বেকার সমস্যার সমাধান, রাষ্ট্রীয় উদ্যোগে পাটকল-চিনিকল চালু, নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান, জেলা-উপজেলা করোনা টেষ্ট ল্যাব স্থাপন, সবার জন্য বিনামূল্যে করোনা ভ্যাক্সিন নিশ্চিত, হাটে-হাটে ইজারাদারি জুলুম-নির্যাতন-হয়রানি বন্ধ, বিদ্যুতের ভূতুরে বিল-হয়রানি বন্ধ, কৃষকের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহারের দাবি জানান।

[৫] সেইসাথে বিএডিসিকে সচল করে কৃষি ও কৃষক বাঁচানো, সকল গরীব মানুষদের আর্মি রেটে রেশন সহ ক্ষেতমজুরদের সারা বছরের কাজেরও দাবি জানান। শেষে জেলা প্রশাসক (সার্বিক) সাদিকুর রহমানের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর ১৫ দফা দাবী বাস্তবায়নের জন্য একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

  • সর্বশেষ