শিরোনাম
◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌদ্দগ্রাম থানা প্রাঙ্গণে ইয়াবাসহ নারী আটক

রুবেল মজুমদার:[২] কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার (১৪ জুন) দুপুরে থানার সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ মোসা: পাখি আক্তার (৩২) নামে একটি নারীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। আটককৃত পাখি আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নের দূর্গাপুর (ছুফুয়া) গ্রামের মো: বিল্লাল মিয়ার স্ত্রী।

[৩] থানা সূত্রে জানা গেছে, রোববার (১৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মোসা: পাখি আক্তারের স্বামী মো: বিল্লাল মিয়াকে (৪০) ৫ কেজি গাঁজা সহ আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি আভিযানিক দল। সোমবার সকালে বিল্লাল মিয়াকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলাকালীন সময়ে আসামী বিল্লালের স্ত্রী পাখি আক্তার তার সাথে দেখা করতে থানায় আসে।

[৪] এসময় বিল্লাল মিয়ার জন্য নিয়ে আসা কাপড়-চোপড়ের ব্যাগ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা সহ পাখি আক্তারকে আটক করে পুলিশ। পরে মাদক আইনে মামলা দায়ের শেষে স্বামী-স্ত্রী দু’জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

[৫] এবিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা বলেন, “৫ কেজি গাঁজা সহ আটক বিল্লাল নামের এক আসামীকে দেখতে আসা তার স্ত্রীর গতিবিধি সন্দেহ হলে ব্যাগ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নারীর নাম পাখি আক্তার। পরে তাদেরকে সকল প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়”।

  • সর্বশেষ