শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও খালেদা জিয়ার জ্বর এসেছিলো

শিমুল মাহমুদ: [২] বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার হার্টের সমস্যা আছে, লান্সে যে মাঝে মাঝে পানি এসে যায় সেটা বন্ধ হয় না। তার কিডনী সমস্যা রয়ে গেছে এবং তার লিভারও ঠিক মতো কাজ করছে না, যে কারণে আবারো জ্বর আসছে। গতকালও জ্বর আসছিলো। সোমবার গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

[৩] বিএনপি চেয়ারপারসনের জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, এগুলো ফেক। আদালত কিভাবে এ হুকুম দেয় সেটা আমি জানি না। এখানেও একদলীয় শাসন প্রতিফলিত হয়েছে। বাংলাদেশে আপনারা জন্ম তারিখ একটা আসল সার্টিফিকেটের তারিখ আরেকটা আছে। বিশেষ করে আমাদের জেনারেশনের সময়। তখন সঠিকভাবে বাবা-মা মনে রাখতে পারতেন না। এটা আসলে একটা ইস্যু। নিদিষ্ট একটা দিনে কেউ জন্ম নিতে পারবে না। তাহলে কি এই দিন হিসেব করে জন্ম নিতে হবে।

[৪] মির্জা ফখরুল ইসলাম বলেন, অপরিকল্পিত ব্যয় করছে সরকার। ব্যবসায়ীদের এখন নীরব কান্না। আমার পরিচিত একজন তিনি বলেন, এতো টাকা কোথায় থেকে দিবো। প্রতিটি খাতে এ ধরণের সমস্যা রয়েছে। কোর্টেও খরচ ২০ গুন বেড়ে গেছে। আমাদের একলোক যাকে রিমান্ডে নিলে ৩ লাখ টাকা খরচ হয়। আওয়ামী লীগ প্রতিটি মানুষের শিকড় থেকে বিচ্ছন্ন হয়ে গেছে। তাদের সমস্যা হলো তারা দেউলিয়া হয়ে গেছে। কোনো রাজনীতি নেই এখন ম্যাডামের জন্মদিন নিয়ে লেগেছে।

[৫] তাদের অস্বিত্ব ঠিকছে না। তার জন্য বলেন নি ৭৫ আমাদের ভুল হয়েছিলো। বিএনপিকে তো কাজই করতে দেন না, নির্বাচন করতে দেন না।, শুধু আমাদের নয় কাউকেই না। স্থানীয় সরকার নির্বাচনে একই কাজ করছেন। আসলে দেশে কোনো রাজনীতি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়