শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ১২:২৯ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে এই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, বাজেটে কর পরিকল্পনা ভালো হয়নি। সরকার কতোটা ভালো দেশ চালাচ্ছে, তার কর ব্যবস্থাপনার ওপর নির্ভর করে।

[৩] তিনি বলেন, তথ্যমন্ত্রীর কথা শুনে মনে হয়, তারাই একমাত্র দেশপ্রেমী। আর আমরা দেশদ্রোহী।

[৪] ওবায়দুল কাদেরের সমালোচনা করে ফখরুল বলেন, রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে তাদেরকে বেগম খালেদা জিয়ার জন্মদিন বিষয়ে কথা বলতে হয়। বিএনপি সম্পর্কে বলতে হয়। এভারকেয়ার হাসপাতালের যে কাগজ আদালতে দেয়া হয়েছে, সেটি ফলস কাগজ। আর যিনি রিট করেছেন, তিনি তো এই ঘটনায় ক্ষতিগ্রস্ত না।

[৫] ফখরুল বলেন, দেশে রাজনীতি নেই। রাজনীতি না থাকলে এগুলো ঘটে। জনগণের দৃষ্টি ভিন্নদিকে নিতে এসব ঘটনায় আশ্রয় নিতে হয়।

[৬] ফখরুল বলেন, সরকার নির্বাচনের ন্যূনতম বিষয়গুলো মেনে নিলে বিএনপি কেনো নির্বাচনে আসবে না?

[৭] বিএনপির শিকড় আাছে বলেই টিকে আছে। বিএনপির শিকড় অনেক গভীরে, বলেন মির্জা ফখরুল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়