শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাহরাম ছাড়াই হজ করতে পারবেন সৌদি নারীরা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] এতো দিন সৌদি আরবে নিয়ম ছিলো, হজ করতে হলে অবশ্যই নারীর সঙ্গে মাহরাম থাকতে হবে। ইসলামী শরিয়ত মতে, একজন নারীর সঙ্গে যে ১৪ প্রকার আত্মীয়ের বিয়ে নিষিদ্ধ, সেই পুরুষরাই ওই নারীর জন্য মাহরাম। রোববার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজের প্যাকেজ ঘোষণা করে জানায়, এখন থেকে হজের জন্য কোনো নারীকে সঙ্গে মাহরাম রাখতে হবে না।

[৩] ঘোষিত হজের প্রথম প্যাকেজ অতিসাধারণ। এই প্যাকেজে খরচ হবে ১২ হাজার ১১৩ সৌদি রিয়েল। দ্বিতীয় প্যাকেজ মধ্যম ক্লাসের, খরচ ১৪ হাজার ৩৮১ সৌদি রিয়েল। তৃতীয় প্যাকেজ উচ্চমূল্যের, খরচ হবে ১৬ হাজার ৫৬০ সৌদি রিয়েল। সৌদি গেজেট

[৪] খালিজ টাইমস টাইমস জানায়, এবার হাজিদের ডিজিটাল পদ্ধতিতে নিরাপত্তা দেওয়া হবে। পবিত্র মক্কা ও মদিনার নিয়ন্ত্রণে থাকা সংস্থা জেনারেল প্রেসিডেন্সির প্রধান আব্দুল রহমান আল সুদাইস বলেন, জমজমের পানি বিতরণে রোবট ব্যবহার হবে। মানবজাতিকে সাহায্য করার জন্য প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বিশেষ করে মহামারির মতো এই পরিস্থিতিতে। যেটা খুব কাজেও লাগছে। আল্লাহ চাইলে এই পদক্ষেপ দুই পবিত্র মসজিদের মুসল্লিদের সুরক্ষিত রাখবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়