শিরোনাম
◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে ◈ দুবাই ছাড়লেন বেনজীর আহমেদ, অবস্থান জানতে ইন্টারপোলের সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ ◈ মেসি নেই, এখন থে‌কে নতুন ছকে এগোবে আর্জেন্টিনা ◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬ বছরের রবিন দৌড়ে পালাচ্ছিলো, পেছন থেকে গুলি চালায় বাবা

আব্দুম মুনিব: [২] কুষ্টিয়া শহরে প্রকাশ্য দিবালোকে পুলিশের এক এএসআই এর গুলিতে তার দ্বিতীয় স্ত্রী, স্ত্রীর পূর্বের স্বামীর পুত্রসহ ৩ জনকে গুলি করে হত্যার পর তাঁদের লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। ৩ জনকেই দুটি করে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (১৩ জুন) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে লাশগুলোর ময়নাতদন্ত করার পর চিকিৎসক এ কথা জানান। লাশ ৩টির ময়নাতদন্ত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার। তিনি বলেন, ৩ জনকে দুটি করে ছয়টি গুলি করা হয়েছে। প্রত্যেকের মাথায় কাছ থেকে গুলি করা হয়েছে।

[৩] হাসপাতাল সূত্র জানা গেছে, প্রথমে শাকিল খানের ময়নাতদন্ত করা হয়। তাঁর মাথার বাম পাশে গুলি করা হয়েছে। এ ছাড়া তাঁর ডান পায়ের ঊরুতে গুলির চিহ্ন রয়েছে। এরপর আসমা খাতুনের ময়নাতদন্ত করা হয়। আসমার মাথা ও গলায় গুলির চিহ্ন রয়েছে। সর্বশেষে শিশু রবিনের (৬) ময়নাতদন্ত করা হয়। রবিনের মাথায় ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। তবে কারও গুলিই পাওয়া যায়নি। গুলিগুলো শরীর ভেদ করে বাইরে চলে গেছে। ধারণা করা হচ্ছে, রবিনকে দৌড়ে পালানোর সময় পেছন থেকে পিঠে গুলি করা হয়। এরপর পড়ে গেলে তার মাথায় গুলি করা হয়।

[৪] এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাস্টম মোড়ে আসমা, শাকিল ও রবিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ সৌমেন রায় নামের এক এএসআইকে অস্ত্রসহ আটক করে। তিনি খুলনা ফুলতলা থানায় কর্মরত। তাঁর বাড়ি মাগুরা সদর উপজেলার আসপা গ্রামে। শেষ খবর পাওয়া পর্যন্ত শাকিল খানের বাবা মেজবার রহমান বাদী হয়ে থানায় সৌমেন রায়কে একমাত্র আসামি করে মামলার প্রস্তুতি চলছিলো।

সম্পাদনা : মারুফ হাসান

  • সর্বশেষ