শিরোনাম
◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রীয় পাটকল আধুনিকায়নসহ চালু ও বদলি শ্রমিকদের বকেয়া পরিশোধে ৬ দফা দাবি বিজেএমসির

মিনহাজুল আবেদীন: [২] রোববার (১৩ জুন) ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে করিম ও লতিফ বাওয়ানী জুট মিলের চাকরিচ্যুত শ্রমিকবৃন্দ বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ও পাট মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশকালে এ বক্তব্য রাখেন।

[৩] সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২ জুলাই রাতে রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকলে উৎপাদন বন্ধের নোটিশ টাঙ্গানো হয়। ফলে বদলি ও দৈনিকভিত্তিক মিলিয়ে এক প্রায় ৫৭ হাজার শ্রমিক বেকার হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাটচাষী-পাটশিল্পের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও তাদের পরিবারসহ লাখ লাখ মানুষ।

[৪] কর্মচারীদের অভিযোগ, ২০১৯ সালের কয়েকটি সপ্তাহের বকেয়া মজুরি, ২০২০ সালের ১ ও ২ জুলাই কাজের মজুরি-ঈদ বোনাস, ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী ২০১৫-১৯ পর্যন্ত বোনাস ও ছুটির টাকার ডিফারেন্স, বৈশাখী ভাতার টাকা এখনো পাননি। এদিকে ১ বছর ধরে পড়ে থাকায় মিলগুলোর যন্ত্রপাতি, অচল-নষ্ট, জমে থাকা কাঁচামাল-উৎপাদিত পণ্য লুটপাট এবং জায়গা-জমি বেদখল হওয়ার আশংকাও বাড়ছে।

[৫] শ্রমিকদের দাবি, আগামী জুলাই মাসের মধ্যে যাবতীয় পাওনা পরিশোধসহ শ্রমিকদের বাঁচার দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

[৬] শ্রমিকদের ৬ দফা দাবি:

[ক] রাষ্ট্রীয় পাটকলের বদলি শ্রমিকদের সকল বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ কর।

[খ] নামের ভুল দ্রুত সংশোধন করে অবশিষ্ট স্থায়ী শ্রমিকদের পাওনা অবিলম্বে পরিশোধ কর।

[গ] ২০১৯ সালের বকেয়া সপ্তাহের মজুরি দিয়ে দাও।

[ঘ] ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী গত ৪ বছরের ছুটি ও ৯টি বোনাস, চিকিৎসা-শিক্ষা ভাতার ডিফারেন্স, বৈশাখী ভাতার টাকা পরিশোধ কর।

[ঙ] বেসরকারি পাটকলে ২০১৫ সালের মজুরি কমিশন বাস্তবায়ন কর।

[চ] রাষ্ট্রীয় পাটকল বন্ধ নয়, আধুনিকায়নসহ চালু কর। ক্যাজুয়াল ভিত্তিতে নয়, বদলি বা স্থায়ী হিসাবে পুরনো শ্রমিকদের অগ্রাধিকারে নিয়োগ দিতে হবে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ