শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের আলফাডাঙ্গাতে ইয়াবাসহ আটক ২

সনত চক্রবর্ত্তী : [২] শনিবার (১২ জুন) রাত ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৩] আটককৃতরা হলো- ওই গ্রামের শরিফুল শেখ (৩৮) ও মো. নাজমুল হাসান (২৫)। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং- ০৮। রোববার দুপুরে আটককৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

[৪] এর আগে রোববার (১৩ জুন) সকাল ১১টায় আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিং করে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান।

[৫] প্রেস ব্রিফিংয়ে ওসি জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামে শরিফুল শেখের বাড়ীতে মাদক বেচাকেনার খবর জানতে পেয়ে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে শরিফুল শেখের বসত ঘরের খাটের তোশকের নিচ থেকে গোলাপি রঙের শপিং ব্যাগের ভিতরে রক্ষিত রেডমি নোট-৮ মোবাইলের বক্সের ভিতরে নীল রঙের দুইটি প্যাকেটে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য ৬৬,০০০), ২টি মোবাইল ও মাদক বিক্রয়ের ৫,৮৭০ টাকা জব্দ করা হয়।

[৬] তিনি আরো জানান, তারা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী। মাদক বিক্রয় তাদের পেশা। তারা কৃষ্ণপুর ও পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী, ভাটিয়াপাড়া, কালনাঘাট এলাকায় মাদক কেনাবেচা করে যাচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়