শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়ায় হাসপাতালসহ পৃথক দুইটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন নিহত

সাখাওয়া হোসেন: [২] দেশটির আফরিন শহরের আল শিফা হাসপাতালে শনিবার সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া বাহিনী হাসপাতাল ভবনটিতে প্রথমে ক্ষেপণাস্ত্র আঘাত করে। এর জবাবে তুর্কি বাহিনী মারাত আল নুমান শহরে ওয়াইপিজি মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়। এ দুইটি হামলায় ১৮ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। তবে মার্কিন সমর্থিত কুর্দি ওয়াইপিজি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) হামলার কথা অস্বীকার করে। আল আরাবিয়া

[৩] আফরিন শহরের সীমান্তবর্তী তুরস্কের হেতায় প্রদেশের গভর্নর অফিস জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। তবে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিলো তেল রিফাত অঞ্চল থেকে যা সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকা।

[৪] ওয়াইপিজি মিলিশিয়া বাহিনীকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে তুরস্ক। মূলত তারা পিকেকে পার্টির সঙ্গে মিলে তুরস্কের সীমান্ত অঞ্চল থেকে সিরিয়ার বিদ্রোহীদের সহায়তায় সিরিয়ায় হামলা চালায় বলে তুরস্কের অভিযোগ। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়