শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৮:৩৩ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি নারীকে গুলির পর হাসপাতালে নিতে না দেওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু

রাশিদুল ইসলাম: [২] প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরায়েলি সেনারা শনিবার জেরুজালেম আল-কুদস শহরের উত্তর অংশে ‘কালান্দিয়া’ এলাকার প্রবেশ পথে ২৮ বছর বয়সি ফিলিস্তিনি নারী ইবতিসাম কাআবানে’কে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ইবতিসাম মাটিতে লুটিয়ে পড়ে।

[৩] এ সময় ইবতিসামের শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে মেডিকেল টিমগুলোকে অনুমতি দেয়নি ইসরায়েলি সেনারা। ফলে অসংখ্য মানুষের চোখের সামনে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ফিলিস্তিনি নারী ঘটনাস্থলে মারা যান।

[৪] ইসরায়েলি সেনারা দাবি করেছে, ওই নারী একটি চাকু বহন করার কারণে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ইহুদিবাদীরা ফিলিস্তিনি জনগণকে হত্যা করার পর সব সময়ই এ ধরনের হাস্যকর অজুহাত তুলে ধরে।

[৫] এর আগে শুক্রবারও ইসরায়েলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরে ১৫ বছর বয়সি এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে। সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি জনগণকে পাখির মতো গুলি করে মারছে ইহুদিবাদী সেনারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়