শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদে রমেকে মারধরের শিকার বেরোবি শিক্ষার্থী

আফরোজা সরকার: [২] রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্টাফদের অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ। সে বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের শিক্ষার্থী।

[৩] গতকালশুক্রবার (১১ জুন ২০২১ইং) সন্ধ্যা সাড়ে ৭ টায় রমেকের ইমাজেন্সি ইউনিটের সামনে এ ঘটনা ঘটে।

[৪] রেজওয়ানুল করিম রিয়াদ জানায়, ‘আমি ও আমার ভাই সহ অসুস্থ মাকে ভর্তি করার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে আসি৷ এসময় ওয়ার্ডের দায়িত্বশীলরা ৩০ টাকার জায়গায় অতিরিক্ত টাকা দাবি করে। অতিরিক্ত টাকার মেমো চাইলে তারা (স্টাফ) মেমো দিতে অস্বীকৃতি জানায়। কেন অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে এর প্রতিবাদ করার সাথে সাথেই প্রায় ১৫/১৬ জন মিলে তাকে ও তার ছোট ভাইকে ব্যাপক মারধর করে।

[৫] এঘটনায় তার ছোটভাই ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম ছবি তোলার চেষ্টা করলে তাকেও মারধর করে স্টাফরা। এসময় তাদের মোবাইল নিয়ে রেখে দেয় তারা। কিছুক্ষণ পরে মোবাইল ফেরত দিলেও এ ব্যাপারে বারাবারি করলে তাদের দুই ভাইকে গুম করারও হুমকি দেয় স্টাফরা। এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে মারধরের শিকার ওই দুই শিক্ষার্থী ’

[৬] মেডিকেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এস.আই আপেল বলেন, ‘আমি বর্তমানে ঐ শিক্ষার্থীর মায়ের চিকিৎসার ব্যবস্থা করছি। বিষয়টি থানার বড় অফিসারকে জানিয়েছি। তারা এসে বিষয়টি দেখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়