শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৩:৫৫ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে “আনসার আল ইসলাম” এর আইটি বিশেষজ্ঞ গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ততার দায়ে শাখাওয়াত আলী ওরফে লালু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

[৩] শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ খুলশী এলাকার কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন একটি ফাস্টফুডের দোকানের সামনে থেকে আটক করা হয়।

[৪] শাখাওয়াত আলী নগরের ওয়াসার মোড়ের শেখ শমসের আলী বাড়ির শমসের আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে জিহাদি ও উগ্রবাদী লেখা সংক্রান্ত একটি বই, পাসপোর্ট, ট্যাব, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

[৫] সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত “আনসার আল ইসলাম” এর আইটি বিশেষজ্ঞ। সে জঙ্গি সংগঠনটির পক্ষে বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা বিঘ্ন, বাংলাদেশেকে অস্থিতিশীল, অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ও সন্ত্রাসী কার্য ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ বিভিন্ন ইলেকট্রনিক বিন্যাসে প্রচারের কাজে নিয়োজিত ছিল।

[৬] আরও জানানো হয়েছে, গত ২২ মার্চ সে বাংলাদেশে আসে তারপর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার গতিবিধির উপর নজরদারি শুরু করা হয়।

[৭] কাউন্টার টেরোরিজমের উপ পরিদর্শক (এসআই) রাছিব খান জানান, শাখাওয়াত আলী আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়