শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালালের মাজারে এবারও ওরস হচ্ছে না

বাশার নূরু : [২] করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের মতো এবারও হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ৭০২তম ওরস হচ্ছে না। করোনার সংক্রমণরোধে এবারও ওরস স্থগিতের কথা জানিয়েছেন দরগা-ই হজরত শাহজালাল মাজারের মোতাওয়াল্লি ফাতেহ উল্লাহ আল আমান।

[৩] শনিবার তিনি বলেন, ১ ও ২ জুলাই (বৃহস্পতিবার ও শুক্রবার) শাহজালাল মাজারের ওরস হওয়ার কথা ছিল। কিন্তু ওরসের আয়োজন করা হলে প্রচুর ভক্ত-অনুরাগী ভিড় করবেন। এতে সামাজিক দ‚রত্ব মেনে চলা সম্ভব হবে না। করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। এ কারণে এবারও ওরস আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভক্তদের দরবার শরিফে একত্রিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়