শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়াকাটায় গভীর সমূদ্রে নৌ পুলিশের অভিযানে ট্রলার সহ ১৬ জেলে

জাকারিয়া জাহিদ:[২] নিষেধাজ্ঞা উপেক্ষা পটুয়াখালীর কুয়াকাটা সমূদ্র সৈকত সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ৪ টি ট্রলার, ১ মন মাছ, ১ লাখ মিটার ঘন ফাঁসের জালসহ ১৬ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ।

[৩] শুক্রবার শেষ বিকেলে গোপন সূত্রের ভিত্তিতে কুয়াকাটা নৌ পুলিশের এ এস আই কামরুজ্জামান এর নেতৃত্বে গভীর সমূদ্রে অভিযান পরিচালনা করে ট্রলার সহ ১৬ জেলেকে আটক করা হয়।

[৪] এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এ এস আই, কামরুজ্জামান বলেন, আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে কিছু জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকার করছে, আমরা খবর পেয়ে স্পিডবোট নিয়ে তাদেরকে উপর অভিযান চালিয়ে আটক করেছি এবং তাদের মাছ ধরার ট্রলার ঘন জাল সহ জেলেদের আটক করে ফাঁড়িতে আনা হয়েছে।

[৫] এ বিষয়ে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহ বলেন এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
তিনি আরো বলেন অবরোধ চলাকালীন সময়ে যে সকল অসাধু জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর সমূদ্রে মাছ শিকার করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়