শিরোনাম
◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ◈ ঢাকায় আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল, আলোচনায় নেই গঙ্গা চুক্তির নবায়ন : দ্য প্রিন্টের প্রতিবেদন ◈ খুলনা থেকে ঢাকাসহ ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা ◈ রূপপুরের পারমাণবিক বর্জ্য নেবে রাশিয়া, বাংলাদেশকে সামলাতে হবে যেসব ঝুঁকি ◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০১:২২ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার নাচের ভিডিও ভাইরাল

অহিদ মুুকুল:[২] নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জার একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে তার অনুসারীদের সঙ্গে নাচতে দেখা গেছে।শুক্রবার (১১ জুন) কাদের মির্জা সমর্থিত কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গানের সঙ্গে নাচতে দেখা যায়। ওই সময় তার অনুসারীরা পুরো অনুষ্ঠানটি ফেইসবুকে লাইভ করলে নাচের ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।ভিডিওতে কাদের মির্জা স্টেজ থেকে নেমে অনুসারীদের মাঝে অবস্থান নেন।

[৩] এ সময় অনুসারীরা তাকে ঘিরে গানের ছন্দে ছন্দে নাচতে থাকেন। কাদের মির্জাও অনুসারী নেতাকর্মীদের নেচে সঙ্গ দেন।এরপর রাত পৌনে ৮টার দিকে কাদের মির্জা ২ মিনিট ২ সেকেন্ডের নাচের ভিডিওটি নিজের ফেসবুক লাইক পেজে আপলোড করে লিখেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আনন্দ উল্লাস উদযাপন।ভিডিওটিতে পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.রাসেল নামে একজন মন্তব্য করেন, কর্মীদের উজ্জীবিত করার জন্য এইটা খুব ভালো হয়েছে। সুযোগ্য নেতা।

[৪] ফয়সাল নামে একজন মন্তব্য করেন, কর্মী অবহেলার এই সময়ে আপনি এক কর্মী বান্ধব নেতা। আপনার এমন আয়োজনে কর্মীরা উজ্জীবিত হবে বহুগুণে।আনোয়ার নামে একজন ভিডিওটিতে মন্তব্য করেন, স্কুল খোলা যাবে না, করোনা ধরবে। এইটা কি হচ্ছে জাতি জানতে চায়।

[৫] আয়োজিত ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাদের মির্জা সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান ইমাম বাদল, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহেদুর রহমান তুহিন, উপজেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল হক, বসুরহাট পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান শাহীনসহ ৫ শতাধিক অনুসারী।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ