শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে করোনা শনাক্তের হার উদ্বেগজনক, মৃত্যু ৩

যশোর প্রতিনিধি:[২] যশোরে করোনা শনাক্তের হার উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনাক্তের হার ২৭ শতাংশ। মারা গেছেন তিনজন। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে ৬৪ জন রোগী ভর্তি রয়েছেন। এদিকে করোনা সংক্রমন রোধে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় ঘোষিত লকডাউন কার্যকর করতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।গত ১৬দিন ধরে যশোরের করোনা শনাক্তের হার উদ্বেগজনক।

[৩] গত ২৪ ঘন্টায় ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩জন। এর মধ্যে একজজন করোনা ডেডিকেটেড ইউনিটে এবং অপর দুইজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। হাসপাতালের তত্বাবধায়ক জানান, রোগী ভর্তির চাপ বেড়েছে।

[৪] গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে। যা নির্ধারিত শয্যা সংখ্যার দ্বিগুন। বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি রয়েছেন ৬৪জন ও আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৪২জন।

[৫] এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, নমুনা সংগ্রহের হার কম থাকায় আজ শনাক্তের হার কম। তবে শনাক্তের হার এখনও উদ্বেগজনক। যে কারণে করোনা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘন্টায় ৩৮টি মামলা দিয়ে জরিমানাও আদায় করা হয়েছে এবং এ অভিযান আজও অব্যাহত থাকবে বলে জানান তিনি।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়