শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ১২:৫০ রাত
আপডেট : ১২ জুন, ২০২১, ১২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফ্রিকা থেকে সেনা সরিয়ে নেবার আশ্বাস দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো

জুয়েল রানা: [২[ ম্যাক্রো বলেন, ফ্রান্সের সন্ত্রাসবিরোধী ইউনিট পশ্চিম আফ্রিকায় অভিযান শেষ করবে। সেখান থেকে সৈন্য প্রত্যাহার করে বৃহত্তর আন্তর্জাতিক মিশনে যুক্ত করা হবে। আফ্রিকার এই অঞ্চল হতে সুসংগঠিতভাবে সৈন্য প্রত্যাহার করা হবে। এ বিষয়ে বিস্তারিত চলতি মাসের শেষে চূড়ান্ত করা হবে। বিবিসি
[৩] ম্যাক্রো বলেন, আমরা আমাদের আফ্রিকান এবং ইউরোপীয়ান অংশীদারদের সঙ্গে আলোচনায় বসবো। ইসলামি জঙ্গিদের সঙ্গে যারা আপস করে ফ্রান্স তাদের সঙ্গে কাজ করবে না।
[৪] কট্টরপন্থী ইসলামপন্থিদের কারণে আফ্রিকার সাহেল অঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। সাহেল অংশের মধ্যে রয়েছে সেনেগাল, মালি, বুরকিনা ফাসো, নাইজার, চাদ, মধ্য ও দক্ষিণ সুদান, ইরিত্রিয়া এবং ইথিওপিয়া।
[৫] সম্প্রতি চাদের নেতা ইদ্রিস, মালির দ্বিতীয় অভ্যুথানে নিহত হয়েছেন। এই ঘটনার পর ম্যাক্রো বলেন, ফ্রান্স এমন কোনো দেশকে সাহায্য করবে না যেখানে কোনো গণতন্ত্র নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়