শিরোনাম
◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২১, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: পুরান ঢাকার কোতয়ালী এলাকায় অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুদ ও বিক্রি করায় ৬টি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৮টি ওষুধের গোডাউন সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র‌্যাব-১০। আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুদ ও বিক্রি করায় আদ্ব দ্বোহা সার্জিকালকে নগদ ৬ লাখ ৬ হাজার, বাংলাদেশ সার্জিকালকে ৬ লাখ ২ হাজার, অশমী সার্জিকালকে ৫ লাক ৪ হাজার, রাজিব এন্টারপ্রাইজকে ৪ লাখ ৪ হাজার, মা ফার্মেসীকে ২ লাখ ২ হাজার ও শাকিল ব্রাদার্সকে ২ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় জরিমানার টাকা দিতে না পারায় ২ জনকে ১ মাস ২২ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত ৮টি ওষুধ গোডাউন সিলগালা করা হয় এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে।

র‌্যাব জানায়, বেশ কিছুদিন ধরে এ সকল অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুদ ও বিক্রি করছিলেন।

 

  • সর্বশেষ