শিরোনাম
◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুরি যাওয়া ২৭টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন কম্বোডিয়াকে ফিরিয়ে দেবে যুক্তরাষ্ট্র

মাহামুদুল পরশ: [২] প্রায় কয়েক বছরের অনুসন্ধানের পর পাচারকারী চক্রদের কাছ থেকে অবশেষে হিন্দু এবং বোদ্ধ মূর্তিসহ মোট ২৭টি প্রত্নতাত্বিক নিদর্শন উদ্ধার করেছে নিউইর্কের একটি অনুসন্ধানী দল। উদ্ধারকৃত নিদর্শনগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। রয়টার্স

[৩] কম্বোডিয়ার সংস্কৃতি ও চারুকলামন্ত্রী ফুরং স্যাকোনা এক বিবৃতিতে বলেছেন, প্রাচীন এই প্রত্নতত্ত্বগুলো ছিলো এদেশের পূর্বপুরুষদের হারিয়ে যাওয়া চিহ্ন। ম্যানহাটনের অ্যান্টিকুইটি ট্যাফিকিং ইউনিট এবং হোমল্যান্ড সিকিউরিটি এজেন্সির তদন্ত শেষে এখন পর্যন্ত মোট ১০টি দেশে প্রায় ৪০০টি জাতীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন ফিরিয়ে দেওয়া হয়েছে। ইউরো নিউজ

[৪] এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মার্কিন কর্তৃপক্ষ প্রায় কয়েক দশক আগে চুরি যাওয়া ৬৮০ কেজি ওজনের পাথরে খোদাই করা ২টি নিদর্শন ফিরিয়ে দেয়, যা এর আগে সান ফ্রান্সিসকোর একটি জাদুঘরে সজ্জিত ছিলো। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়