শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০১:৫১ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজত নয়, তাণ্ডব করেছে সরকার: ফখরুল

জেরিন আহমেদ: [২] শুক্রবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এ কথা বলেন।

[৩] এসময় হেফাজতের তাণ্ডব ও নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ২৬ মার্চ (ভারতের প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদির সফরের দিন বাংলাদেশে যে ঘটেছে, সেটা ছিল পরিকল্পিত। আপনারা বলছেন ‘হেফাজতের তাণ্ডব’। আমি এ কথার সঙ্গে একমত নই। তাণ্ডব করেছে সরকার। এ ঘটনাকে কেন্দ্র করে সরকার আলেম-ওলামা এবং বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে।

[৪] তিনি আরও বলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে সরকার এ তাণ্ডব চালিয়েছে। যখন হেফাজতে ইসলাম ও বাম দলের লোকজন মোদির সফরের বিরোধিতা করে, তখন সরকারি দলের লোক হেফাজতের লোকজনের ওপর হামলা চালিয়েছে। তাণ্ডব চালিয়ে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে ২০ জনকে হত্যা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সরকার আলেম-ওলামা এবং বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়