শিরোনাম
◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের পাঠানো জরুরি চিকিৎসা সামগ্রীর দ্বিতীয় চালান ঢাকায়: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] করোনা মোকাবিলায় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো জরুরি চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে করোনার বিস্তার রোধে জরুরি চিকিৎসা সামগ্রীর দ্বিতীয় চালান বাংলাদেশে পৌঁছেছে। এতে করোনা মোকাবিলার ২ মিলিয়ন চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়ান ওয়াগনার, ইউএসএআইডি মিশনের পরিচালক ডেরিক এস ব্রাউন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র উইংয়ের পরিচালক শেহেলি সাব্রিন।

[৪] এর আগে গত সোমবার (৭ জুন) করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পাঠানো চিকিৎসা সামগ্রীর প্রথম চালান বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।

[৫] প্রথম চালানে চিকিৎসা সামগ্রীর মধ্যে স্বাস্থ্য সেবাদানকারী পেশাজীবীসহ অন্য সম্মুখসারির কর্মীদের জন্য অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামসহ পালস অক্সিমিটার, সর্বাধুনিক ১০০টি ভেন্টিলেটর এবং গ্যাস অ্যানালাইজার (বাংলাদেশ যাতে ভেন্টিলেটর উৎপাদন করতে পারে) রয়েছে। যুক্তরাষ্ট্রের পাঠানো জরুরি চিকিৎসা সামগ্রীর দ্বিতীয় চালান ঢাকায়।

 

  • সর্বশেষ