শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ১০:১৬ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য মা হওয়া নার্সের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মিডওয়াইফ) নার্স আকলিমা আক্তার (৩০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বার্তা২৪, ঢাকা ট্রিবিউন

বৃহস্পতিবার (১০ জুন) রাত ১০টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকার মুগদা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আকলিমা আক্তার সোনাইমুড়ী উপজেলার মো. সাইফুলের স্ত্রী।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ডা. তামজিদ বলেন, আকলিমা ৩৫ সপ্তাহের গর্ভবতী ছিল। গত ২ জুন তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তাকে একই দিন ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউ সংকট থাকায় গত ৫ জুন তাকে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন সেখানে সিজারের মাধ্যমে সে এক নবজাতক শিশুর জন্ম দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৪টায় আইসিউতে তার মৃত্যু হয়।

মৃত আকলিমা আক্তার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মিডওয়াইফ) নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাইফুলের স্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়