শিরোনাম
◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ১২:৪৭ রাত
আপডেট : ১১ জুন, ২০২১, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাঁক্রোকে থাপ্পড় দেওয়া সেই যুবককে ৪ মাসের জেল, আবেগতাড়িত হয়ে মেরেছেন বলে দাবি যুবকের

আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে থাপ্পড় দেওয়া সেই যুবককে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আবেগতাড়িত হয়ে চড় মারার দাবি করেছেন ড্যামিয়েন টারেল নামের ওই যুবক। তবে বৃহস্পতিবার (১০ জুন) কৌঁসুলিরা বলেন, ‘এটি ছিল ইচ্ছাকৃত সহিংসতা।’

পুলিশ জানিয়েছে, মধ্যযুগীয় যুদ্ধবিগ্রহ, তলোয়ারবাজি ও মার্শাল আটর্স নিয়ে ওই যুবকের কৌতূহল দেখা গেছে। এছাড়াও তিনি উগ্রবাদী রাজনৈতিক ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাবার। সরকারবিরোধী ইয়েলো ভেস্ট আন্দোলনেও জড়িত ছিলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স এমন খবর দিয়েছে। এই হামলাকে হালকা করে দেখছেন না প্রেসিডেন্ট ম্যাঁক্রো। কিন্তু সাজা যাতে সমানুপাতিক হয়, সে দিকে জোর দিয়েছেন তিনি।

জনগণের মতামত বুঝতে সফরে বের হওয়া ম্যাঁক্রো মঙ্গলবার লোহার বেড়ার পাশে অপেক্ষারত দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করার সময় ওই যুবক তাকে থাপ্পড় দেন।

রয়টার্স জানিয়েছে, টারেলকে ১৮ মাসের সাজা দিয়ে তার থেকে ১৪ মাস বাতিল করে দিয়েছে আদালত। এখন তাকে চার মাস কারাগারে থাকতে হবে।

ওই যুবক বলেন, দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সে ম্যাঁক্রোর সফরের কয়েকদিন আগে তার ওপর ডিম কিংবা ক্রিম কেক নিক্ষেপ করার কথা ভেবেছিলেন। কিন্তু থাপ্পড় দেওয়ার বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল না।

আদালতকে তিনি বলেন, আমি মনে করি, আমাদের দেশের অবক্ষয়ের পরিচ্ছন্নভাবে নেতৃত্ব দিয়েছেন ম্যাক্রোঁ।

ভ্যালেন্সের আদালতে উপস্থিতি হওয়ার সময় সবুজ রঙের টি-শার্ট পরনে ছিল টারেলের। চড় মারার সময়ও তিনি একই টি-শার্ট পরে ছিলেন।

টারেল বলেন, যখন তাকে আমি বন্ধুত্বপূর্ণ অবনত দৃষ্টি মেলে তাকাতে দেখেছি—যাতে তিনি আমাকে ভোটার হিসেবে বিবেচনা করছেন—আমার মন বিরক্তিতে ভরে গেছে। তখন সহজাতভাবেই তাকে থাপ্পড় দিয়েছি।

  • সর্বশেষ