শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৯:৩১ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতিহাস গড়ে অনন্য উচ্চতায় জেমস অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক: [২] দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড, সেটাও কিনা আবার একজন পেসার হয়ে। পেসারদের ক্যারিয়ার সাধারণত এমনিতেই ছোট হয়। কিন্তু জেমস অ্যান্ডারসন সাধারণ নিয়মটা ভাঙলেন, গড়লেন অবিশ্বাস্য এক রেকর্ড।

[৩] দুর্দান্ত ফর্ম আর ফিটনেস বজায় রেখে ৩৮ বছর বয়সেও খেলে চলেছেন অ্যান্ডারসন। শুধু খেলে চলেছেন বললে ভুল হবে, আসলে ইংল্যান্ড টেস্ট দলের পেস আক্রমণের প্রধান অস্ত্র তো তিনিই। একের পর এক রেকর্ড যিনি নিজের হাতে ছুঁইয়ে নিচ্ছেন।

[৪] এবার গড়লেন ইতিহাস। বৃহস্পতিবার ১০ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্ট খেলতে নেমে যে রেকর্ড অ্যান্ডারসন লিখেছেন, সেটি স্বপ্নের চেয়েও স্বপ্নময়। ইংল্যান্ডের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১৬২ টেস্ট খেলার কীর্তি গড়েছেন এই পেসার।

[৫] এর আগের রেকর্ডটি ছিল স্যার অ্যালিস্টার কুকের। তিনি ইংলিশদের হয়ে ১৬১টি টেস্ট খেলেছেন। অ্যান্ডারসন আজই তাকে ছাড়ালেন। ফর্মটা যেমন এখনও, সামনে হয়তো ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন।

[৬] ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে তৃতীয় স্থানে আছেন অ্যান্ডারসনেরই পেস সতীর্থ স্টুয়ার্ট ব্রড। দেশের হয়ে এখন পর্যন্ত ১৪৮ টেস্ট খেলেছেন এই পেসার। ১৩৩ টেস্ট খেলে চার নম্বরে আছেন অ্যালেক স্টুয়ার্ট। - ক্রিকইনফো

  • সর্বশেষ