শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের উড়িষ্যায় করোনার মধ্যেই পালিত হবে রথযাত্রা, অনুষ্ঠানে অংশ নিতে পারবে না কোনো ভক্ত

সুমাইয়া ঐশী: [২] ভারতে করোনা সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু নিয়ে শঙ্কা এখনো কাটেনি। এরই মধ্যে উড়িষ্যার পুরীতে এ বছর রথযাত্রা পালিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ ঘোষণা দেন উড়িষ্যার রিলিফ কমিশনার প্রদীপ জেনা। তবে যেসব সেবাইত করোনার দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন, কেবল তারাই এ অনুষ্ঠানে থাকতে পারবেন। সিএনবিসি টিভি ১৮

[৩] পুরী ছাড়া উড়িষ্যার আর কোথাও রথযাত্রা পালন করা যাবে না বলে কড়া নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার। রথযাত্রা চলাকালীন কার্ফিউ জারী থাকবে সমগ্র পুরীতে। একই সঙ্গে এ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হবে সংবাদমাধ্যমগুলোতে। আনন্দবাজার

[৪] করোনার কারণে ২০২০ সালে রথযাত্রা স্থগিত ছিলো দেশটিতে। তবে ঐ বছরই এনিয়ে বেশ কিছু নির্দেশনা জারী করেছিলো সুপ্রিম কোর্ট। সেসব নির্দেশনা মেনেই চলতি বছর পালন করা হবে ধর্মীয় এ উৎসব। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়