শিরোনাম
◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া ◈ পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিও ভাইরাল, সমালোচনার মুখে কাজ বন্ধ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ক‌্যা‌মেরন গ্রিণ‌কে স‌রি‌য়ে নি‌লো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচন, এজিএম ও ২০২৭ একদিনের বিশ্বকাপের সিধান্ত হবে বোর্ড সভায়

রাহুল রাজ: [২] আসছে বোর্ড সভার মূল এজেন্ডারগুলোর মধ্যে অন্যতম এই ইস্যু। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, পারিশ্রমিক, বিশ্রাম আর কোচ নিয়োগের বিষয়গুলোরও সুরাহা হবে। দিনক্ষণ চূড়ান্ত না হলেও জানা গেছে আগামী সপ্তাহেই হবে পরিচালনা পর্ষদের এই সভা।

[৩] পাঁচ মাস মেয়াদ বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের। করোনায় কাজ হয়নি কিছুই, একেএকে ভেস্তে যাওয়ার পথে সব পরিকল্পনা। তবে বাকি সময়ে দারুণ কিছু করতে চায় পাপন এন্ড কোং।

[৪] সবচেয়ে আলোচিত ইস্যু ২০২৭ বিশ্বকাপের হোস্টিং। আইসিসির সাথে বসার আগে নিজেদের মধ্যে আলোচনাটা সেরে নিতে চায় কর্তারা। সে জন্যই শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের কাজও দ্রুত এগিয়ে নেয়ার পরিকল্পনায় বোর্ড। একই সাথে নির্বাচনের আগে বাৎসরিক সাধারণ সভা, স্পন্সর ইস্যুসহ নানা বিষয়ে হবে আলোচনা।

[৫] বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, বোর্ড মিটিংয়ে আমাদের এজিএম করতে হবে। সামনে নির্বাচন, আমাদের এজিএম কবে হবে মিটিং কবে হবে এসব সিদ্ধান্তও বোর্ড মিটিংয়ে নেয়া হবে। এছাড়া শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের অগ্রগতি নিয়েও আলোচনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়