শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪%

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীনগরে উপজেলা মডেল মসজিদ উদ্বোধন

ইব্রাহীম খলিল: [২] ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার ইব্রাহিমপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১০ জুন) সকালে গণভবন থেকে সারাদেশের ৫০টি মডেল মসজিদ ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৪] এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ওসি আমিনুর রশিদ, ইব্রাহিমপুর দরবার শরীফের পীর ফয়েজী মোহাম্মদী আহম্মদ উল্লাহ, অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, ইউপি চেয়ারম্যান আবু মোছা, ঠিকাদার আবু জাহিদ, সাদেকুল হক ছাদির প্রমুখ।

[৫] এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ