শিরোনাম
◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি উর্দু সিরিয়ালে পাওয়া গেল আবদুল আলীমের গাওয়া গান

ইমরুল শাহেদ: সৃজনশীলতার ক্ষেত্রে গ্রহণ-বর্জনের বিষয়টি চিরন্তন। উর্দু ও হিন্দি গানের প্রতিচ্ছবি যেমন এদেশের গানে পাওয়া যায়, তেমনি এদেশের গানের সুরও উর্দু ও হিন্দিতে পাওয়া যায়। বিশেষ করে চলচ্চিত্রের ক্ষেত্রে এই গ্রহণ-বর্জনের চিত্রটা ব্যাপক। হিন্দি, তেলেগু ছবিতে বাংলা গান ব্যবহার হয়েছে অনেক। ‘আল্লা মেঘ দে, পানি দে’ গানটির হিন্দি ভার্সান হলো ‘দে দে প্যায়ার দে, প্যায়ার দে দে....’।

এমনি আরো অনেক গানের কথাই উল্লেখ করা যেতে পারে। সম্প্রতি নতুন একটি উর্দু ভিডিওটিতে দেখা যায়, সিরিয়ালের অভিনেত্রী বৃষ্টিতে ভিজছেন এবং ‘পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই’ গানটির সঙ্গে নৃত্য করছেন। টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন আদিল হুসেন নামের এক ট্ইুটার ব্যবহারকারী। উর্দু সিরিয়ালটির নাম ‘সাঙ্গ ই মার মার’। সিরিয়ালের একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে ‘পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।’

দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল আলিম গেয়েছিলেন গানটি। তবে উর্দু সিরিয়ালে গানটি শোনা গেছে নারী কণ্ঠে। কণ্ঠশিল্পীর নাম জানা যায়নি। সাঙ্গ ই মার মার সিরিয়ালটি পাকিস্তানের হাম টিভিতে প্রচার হয়েছে। সিরিয়ালটি শুরু হয় ২০১৬ সালের ১ সেপ্টেম্বরে এবং শেষ হয় ২০১৭ সালের ৯ মার্চে। এছাড়া পাকিস্তানের জনপ্রিয় টিভি সিরিয়ালে গাওয়া একটি রবীন্দ্রসংগীতের ভিডিও ভাইরাল হয় ভারত ও বাংলাদেশে। তাতে দেখা যায়, সিরিয়ালের এক নারী চরিত্র ড্রইং রুমে বন্ধুদের সামনে গাইছেন ‘আমার পরান যাহা চায়, তুমি তাই, তাই গো’ রবীন্দ্রসংগীতটি।

এই ভিডিওটিও অনলাইনে প্রকাশের প্রায় ছমাস পর ভাইরাল হয়। আদিল হুসেনের শেয়ার করা নতুন লোকগানের ভিডিওটি ইউটিউবে প্রকাশ পেয়েছে চলতি বছরের মে মাসের ১৮ তারিখে। আদিল হুসেনের টুইটের মন্তব্যের ঘরে কয়েকজন লিখেছেন, বাংলাদেশি দর্শককে পাকিস্তানি ধারাবাহিকের দিকে নজর টানার জন্যই এই কৌশল। সাঙ্গ ই মার মার ধারাবাহিকটি বেশ পুরনো। সে ক্ষেত্রে সা¤প্রতিক সময়ে বাংলাদেশি দর্শক টানার তেমন কোনো সম্ভবনা নেই- এ কথাও জানয়েছেন নেটিজেনরা।

  • সর্বশেষ