শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০২:৩০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন

রিয়াদ ইসলাম: [২] শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

[৩] বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের বাজারের ষ্টেশন রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৪] ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি আনাস উল্লাহ আল আমিন, সহসভাপতি মাহফুজুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, অর্থ গবেষণা প্রচার সম্পাদক আবু মুসা, অর্থ কল্যাণ সম্পাদক আব্দুল রিয়াদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল-আমিন হোসেন, কার্যনির্বাহী সদস্য হাফেজ মোহাম্মদ সালমান ফরাজী, সদস্য হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ ও সাহাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ প্রমুখ।

[৫] বক্তারা বলেন, জাতিকে মূর্খ বানানোর গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রায় ১৫ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন রক্ষার্থে অবিলম্বে সবধরণের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

[৬] মানববন্ধনে চলাকালে ছাত্র আন্দোলনের নেতারা আরও বলেন, 'শিক্ষার্থীরা পাঠক্রমের বাইরে বিভিন্ন প্রযুক্তির নেশায় আসক্ত হয়ে পড়েছে। এতে করে শিক্ষার্থীদের মেধা ও চিন্তায় বিভ্রান্ত সৃষ্টি হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে।' অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে সকল স্তরের শিক্ষাব্যবস্থায় বিপর্যায়ের আশংকা রয়েছে বলে সমাবেশে বক্তারা মন্তব্য করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ