শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ১১:৩৭ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলমাকান্দায় জোরপূর্বক ভাবে প্রবাসীর ফসলি জমি দখলের অভিযোগ

মোঃ রিপন মিয়া:[২] নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের হরিনা কুড়ি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ফসলি জমি জোরপূর্বক দখল কারার অভিযোগ পাওয়া গেছে।

[৩] এ ঘটনায় ওই এলাকার মোঃকুদ্দুস মিয়া, আব্দুল বাতেন , পিতা মোহাম্মদ আলি, আসাদুল্লাহ,সানাউল্লাহ , হুমায়ুন, আল আমিন, শহীদসহসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন প্রবাসী দেলোয়ার হোসেনের ভাই আনোয়ার হোসেন।

[৪] প্রবাসীর ভাই আনোয়ার জানান আমরা ওই জমি বিগত ৪০ বৎসর যাবত ভোগ দখল করে বিগত আসছি।হঠাৎ করে আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ২০-৩০ জনের একটি সংঘবদ্ধচক্র লাঠিসোটা নিয়ে আমার দখলীয় ফসলি জমি দখল করতে আসে ।

[৫] ‍এই সংঘবদ্ধচক্র টি এলাকায় দাঙ্গাবাজ ও ভূমিদস্যু প্রকৃতির লোক। প্রভাবশালী বলে তাদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করে না। তারা আইন কানুনের তোয়াক্কা করে না। প্রবাসীর জমি দখলকে কেন্দ্র করে এলাকায়য় থমথমে পরিবেশ বিরাজ করছে।। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়