শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ১২:১৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩০ শতাংশ রিপাবলিকানের বিশ্বাস ট্রাম্প ফের প্রেসিডেন্ট হবেন, বলছে সমীক্ষা

রাশিদুল ইসলাম : [২] দি পলিটিকো/মর্নিং কনসাল্ট জরিপ এ তথ্য দিয়ে বলছে অধিকাংশ (৭২ শতাংশ) রিপাবলিকান ট্রাম্পের ফের মার্কিন প্রেসিডেন্ট হবার সম্ভাবনা নাকচ করে দিলেও প্রতি ১০ জনের মধ্যে ৩ জন রিপাবলিকান মনে করেন ফের প্রেসিডেন্ট হতে পারেন ট্রাম্প। ২৯ শতাংশ রিপাবলিকান মনে করেন সত্যিই ট্রাম্প আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। আরটি

[৩] এদের মধ্যে ১৯ শতাংশ রিপাবলিকান মনে করেন কোনো না কোনোভাবে ট্রাম্প ফের হোয়াইট হাউসে ফিরে আসবেন।

[৪] জরিপে অংশ নেয় ১৯শ মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক। এদের মধ্যে ৭৫ শতাংশ রিপাবলিকান ও ডেমোক্রেট মনে করেন গণতন্ত্র হুমকির মধ্যে রয়েছে।

[৫] ট্রাম্পের ফের মার্কিন প্রেসিডেন্ট হবার ব্যাপারে যে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ কাজ করছে তা হচ্ছে গত মার্কিন নির্বাচনে ব্যাপক কারচুপি নিয়ে রিপাবলিকানদের অভিযোগ। ট্রাম্প নিজেও এ ধরনের অভিযোগ তুলে আদালতে একাধিক মামলা করলেও তা ধোপে টেকেনি।

[৬] সম্প্রতি ট্রাম্প নথ্য ক্যারোলিনায় দেওয়া এক বক্তব্যে বাইডেনের সঙ্গে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে মার্কিন ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেন।

[৭] এধরনের জরিপ ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সমালোচনার ঝড় তুলেছেন। উদার লেখক অ্যামি সুসকিন্ড টুইটে এ জরিপ সম্পর্কে মন্তব্য করে বলেন, ‘আমাদের দেশে প্রচারের স্তরটি অবিশ্বাস্যরূপে বিপজ্জনক।’

[৮] তবে জরিপে ১৩ শতাংশ ডেমোক্রেট পর্যন্ত জানান সত্যিই ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় আসতে পারেন।

  • সর্বশেষ