শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৮:২১ সকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাসকে আপাতত শাস্তি দিচ্ছে না উয়েফা

স্পোর্টস ডেস্ক : [২] ইউরোপিয়ার ফুটবলের শাসক সংস্থা উয়েফা অবশেষে বহুল আলোচিত ইউরোপিয়ান সুপার লিগ চালুর প্রচেষ্টায় থাকা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কার্যক্রম স্থগিত করেছে।

[৩] উয়েফা থেকে বেরিয়ে শীর্ষ ১২টি ক্লাব ‘সুপার লিগ’ নামে নতুন একটি প্রতিযোগিতা আয়োজনে তৎপর হয়ে উঠেছিল। পরে ক্লাবের সমর্থক, খেলোয়াড় ও কোচদের চাপের মুখে একে একে সেখান থেকে বেরিয়ে আসে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল, টটেনহ্যাম, ইন্তার মিলান, এসি মিলান ও আতলেতিকো মাদ্রিদ।

[৪] কিন্তু রিয়াল, বার্সা ও জুভেন্টাস সুপার লিগ নামের এই আসর থেকে আনুষ্ঠানিকভাবে সরে যায়নি। যে কারণে উয়েফার শৃঙ্খলা কমিটি মে মাসে তাদের বিরুদ্ধে তদন্তে নামে। আপাতত যা থেকে মুক্তি মিলছে ক্লাব তিনটির। এক বিবৃতিতে উয়েফা জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উয়েফা আপিল বিভাগ এই কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। - গোল ডটকম/ দ্য সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়