শিরোনাম
◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৮:২২ সকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাবিশ্বে ফাইজারের ৫০ কোটি ভ্যাকসিন বিতরণ করবে যুক্তরাষ্ট্র

রাশিদুল ইসলাম : [২] এসব ভ্যাকসিন কিনেছে যুক্তরাষ্ট্র। ভ্যাকসিন কূটনীতিতে বরং যুক্তরাষ্ট্র এবার চীনকে টেক্কা দিতে যাচ্ছে। ৫শ মিলিয়ন ভ্যাকসিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে দান করবে। সিএনএন

[৩] ব্রিটেনের কর্নওয়ালে জি সেভেন সম্মেলনে এ ভ্যাকসিন দানের ঘোষণা দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে বিশ্বে কোভিড মোকাবেলায় মার্কিন পরিকল্পনার বিস্তারিত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট।

[৪] এবছরেই ২০ কোটি ভ্যাকসিন এবং আগামি বছর বাকি ৩০ কোটি ভ্যাকসিন দান করা হবে। বাইডেনের শীর্ষ কোভিড উপদেষ্টা জেফ জিয়েন্টস বিষয়টির তদারকি করছেন।

[৫] এসব ভ্যাকসিনের ৭৫ শতাংশ জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির আওতায় দেওয়া হবে। বাকি ২৫ শতাংশ দেওয়া হবে সরাসরি বিভিন্ন দেশে। আফ্রিকা ছাড়াও ৯২টি নিম্ন আয়ের দেশ এ টিকা পাবে অগ্রাধিকার ভিত্তিতে।

[৬] হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন যুক্তরাষ্ট্র কোভিড মোকাবেলায় বিশ্বে নেতৃত্বমূলক ভূমিকা পালন করতে চায়। প্রেসিডেন্ট বাইডেন চান গণতান্ত্রিকভাবে সর্বত্র মানুষের পক্ষে মহামারীর সর্বোত্তম সমাধান দিতে।

[৭] গত মাসে প্রেসিডেন্ট বাইডেন জুনের মধ্যে ২ কোটি ও জুলাই নাগাদ আরো ৮ কোটি এ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বিভিন্ন দেশে বিতরণের কথা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়