শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৩:২৪ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে বন্দুক হামলায় ১০ মাইন অপসারণকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিং সংগঠনের ১০ জন কর্মীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৬ জন। খবর : আল জাজিরার।

গত মঙ্গলবার রাতে বাঘলান প্রদেশে অবস্থিত যুক্তরাজ্যভিত্তিক সংগঠন হ্যালো ট্রাস্ট চ্যারিটির একটি ক্যাম্পে ১১০ জন কর্মী ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা কমপাউন্ডে ঢুকে গুলি চালায়। এতে ১০ জন নিহত এবং ১৬ জন আহত হন।

হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিংয়ের প্রধান নির্বাহী জেমস কাউয়ান আল জাজিরাকে বলেন, বন্দুকধারীরা একটি বিশেষ জাতিগোষ্ঠীর নির্দিষ্ট কয়েকজনের খোঁজ করছিলেন।

এ ঘটনার পর বুধবার সাইট ইন্টেলিজেন্স মনিটরিং গ্রুপ বলে, আইএসআইএলের (আইএসআইএস) সশস্ত্র গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে হ্যালো ট্রাস্ট চ্যারিটি ক্যাম্পে হামলার জন্য তালেবানকে দায়ী করে আফগান সরকার। তবে এই সশস্ত্র গ্রুপটি বন্দুক হামলার দায় অস্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়