শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০১:২০ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার সূর্যগ্রহণ, যেসব দেশ থেকে দেখা যাবে ‘রিং অব ফায়ার’

আন্তর্জাতিক ডেস্ক : বছরে একবার দেখা যাওয়া সূর্যগ্রহণ হবে ১০ জুন (বৃহস্পতিবার)। এই সূর্যগ্রহণে পুরো সূর্য ঢাকা পড়ে না। দেখা যায় খুবই চিকন একটা সীমা রেখা, যাকে বলা হয় ‘রিং অব ফায়ার’। এই বছরের প্রথম সূর্যগ্রহণটি প্রত্যক্ষ করতে অপেক্ষায় রয়েছে হাজার হাজার মানুষ। বাংলাট্রিবিউন

সূর্য ও পৃথিবীর মাঝখানে যখন চাঁদ চলে আসে আর সূর্যের আলো পৃথিবীতে প্রবেশে বাধা দেয় তখনই দেখা যায় সূর্যগ্রহণ। বছরে একবার এই গ্রহণ দেখা যায়। বার্ষিক এই গ্রহণে সূর্যটা পুরোপুরি ঢাকা পড়ে না। চিকন সীমারেখা বা রিং অব ফায়ারও দেখা যায়। তিন মিনিট ৫১ সেকেন্ড ধরে দেখা যাবে এই গ্রহণ।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, কেবল ভারতের কিছু অংশ থেকে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। লাদাখ এবং অরুণাচল থেকে এই গ্রহণ দেখা যাবে।

রাশিয়ার উত্তরাঞ্চল, গ্রিনল্যান্ড এবং কানাডা থেকে দেখা যাবে রিং অব ফায়ার। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল এবং উত্তর আলাস্কার মতো কিছু জায়গাতে কেবল আংশিক গ্রহণ দেখা যাবে। এর অর্থ এসব এলাকার বাসিন্দারা রিং অব ফায়ার দেখতে পারবেন না।

কানাডার বড় একটি অংশ, উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর আফ্রিকা এবং ক্যারিবিয়ানের অংশ বিশেষও আংশিক গ্রহণ প্রত্যক্ষ করবে।

সূর্যগ্রহণ দেখতে আগ্রহীদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতির আশঙ্কার কথা বলেছেন তারা। গ্রহণ দেখতে চাইলে বিশেষ গ্লাস কিংবা টেলিস্কোপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়