শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশি দর্শক টানতে পাকিস্তানি সিরিয়ালে আব্বাসউদ্দিন, আব্দুল আলীমের গান (ভিডিও)

মাছুম বিল্লাহ: [২] পাকিস্তানের উর্দু টিভি সিরিয়ালে বাংলাদেশের কিংবদন্তি দুই লোকসংগীতশিল্পী আব্বাসউদ্দিন আহমদ ও আব্দুল আলীমের শ্রোতাপ্রিয় দুই গান ‘আল্লাহ মেঘ দে পানি দে’ ও ‘পরের জায়গা পরের জমি’ পরিবেশন করা হয়েছে।

[৩] ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি দর্শক টানতে তারা এই কৌশল নিয়েছে। কারণ যাই হোক, বাংলা ভাষাভাষি মানুষ কিন্তু এতে আপ্লুত। যে দেশে উর্দুই প্রধান ভাষা, যে দেশের সঙ্গে ভারত এবং বাংলাদেশের সংঘর্ষের ইতিহাস রয়েছে, সে দেশের ২টি ধারাবাহিকে বাংলা গানের ব্যবহার দেখে গর্বিত বাঙালিরা।

[৪] পত্রিকাটি জানায়, সাইফ হাসান পরিচালিত ‘সাঙ্গ এ মর মর’ ধারাবাহিকে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আব্দুল আলিমের গাওয়া এবং আর এক কিংবদন্তি সঙ্গীতব্যক্তিত্ব আব্দুল লতিফের লেখা ‘পরের জায়গা পরের জমি’ গানটি এক মহিলাকণ্ঠে গীত হয়েছে। দেখা যাচ্ছে, ধারাবাহিকের একটি নারী চরিত্র সেই গানের তালে তালে বৃষ্টিতে নাচ করছে। জনৈক নেটাগরিক সেই তথ্য ভিডয়ো সহ টুইট করেছেন। সেই টুইটের মন্তব্য বাক্সেই বেশ কিছু নেটাগরিক জানিয়েছেন, তাঁদের মতে, বাংলাদেশি দর্শকদের পাক ধারাবাহিকের দিকে নজর টানার জন্যই এই কৌশল। তবে এই ধারাবাহিকের বয়স কম নয়। সম্প্রতি নেটমাধ্যমের দৌলতে তা সামনে উঠে আসছে। ‘সাঙ্গ এ মর মর’ ধারাবাহিকটি ২০১৬ থেকে ২০১৭-এর মধ্যে সম্প্রচারিত হয়েছিল। সে ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি দর্শক টানার প্রশ্নই ওঠে না।

[৫] প্রসঙ্গত, দিন কয়েক আগে ফেসবুকে আর একটি পাক ধারাবাহিক নিয়ে চর্চা শুরু হয়েছিল। ‘দিল কেয়া করে’-এর বিশেষ একটি দৃশ্য নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যেখানে এক চরিত্রের মুখে শোনা গিয়েছে রবীন্দ্রগান ‘আমার পরান যাহা চায়’। জনৈক ভারতবাসী এবং বাঙালি নেটাগরিক সে দৃশ্য পোস্ট করেছিলেনন ফেসবুকে। লিখেছেন, ‘রবীন্দ্রসঙ্গীত কোনও সীমানার সীমাবদ্ধতা মানে না’। তার নীচে গায়িকার নাম লেখা, শর্বরী দেশপাণ্ডে। সেই ধারাবাহিকের পরিচালক মেহরিন জব্বার। কিন্তু এ ক্ষেত্রে গায়িকার নামটি উহ্য রয়ে গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়