শিরোনাম
◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩, ছয় লাখ টাকার হেরোইন ও বিয়ার জব্দ

সুজন কৈরী: [২] ঢাকার জেলার সাভার এলাকা থেকে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি এবং দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি হলেন- নাজমুল (২৫)। আর অন্য দুই মাদক কারবারি হচ্ছেন- মফিজ উদ্দিন কাজী (৪০) ও সাজ্জাদ হোসেন (২৫)।

[৩] মঙ্গলবার রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ টাকা মূল্যের ৬০ গ্রাম হেরোইন এবং ৯ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

[৪] র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, গ্রেপ্তার নাজমুল মানিকগঞ্জের সিঙ্গাইরের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করা মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেপ্তারকৃতরা ওই এলাকার চিহ্নিত মাদক বাবসায়ী এবং দীর্ঘদিন ধরে তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য হেরোইন ও বিয়ার সংগ্রহ করে সাভারসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়