শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০১:০১ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংক্রমক ব্যাধি, প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল আইনের ভিত্তিতে উপ-নির্বাচন স্থগিত রাখতে পারে নির্বাচন কমিশন : ড. লেলিন চৌধুরী

আব্দুল্লাহ মামুন: [২] অন্যথায় করোনার নতুন ভ্যারিয়েন্ট আমাদের জন্যবেশি বিপদজ্জনক হতে পারে ।

[৩] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. লেলিন চৌধুরী বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমক ধরনটি সীমান্ত অঞ্চল থেকে পরিবর্তন হয়ে ধীরে ধীরে সকল জায়গায় ছড়িয়ে পড়ার আশংঙ্কা তৈরি করছে। এই করোনা ভ্যারিয়েন্টির ৮০ শতাংশই ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্ট, যার সংক্রমক ও রোগ তৈরির ক্ষমতা অনেক বেশি। যার ফলে এ ভ্যারিয়েন্টটি আমাদের জন্য বেশি বিপদজ্জনক।

[৪] তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে সভা, সমাবেশ ও জনসমাগম হোক এমন কাজ করা মোটে উচিত নয়। এই দৃষ্টিকোণ থেকে এ সময় কোনো ধরনের নির্বাচন হওয়া উচিত নয়। যদিও নির্বাচন কমিশন নানারকম বাধ্যবাধকতার কথা বলছে কিন্তু একই সঙ্গে আরেকটি বিষয় মনে রাখতে হবে বিশ্বে বর্তমানে সংক্রামক রোগ, প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল আইন ২০১৮ বহাল রয়েছে।

[৫] লেলিন চৌধুরী বলেন, এই আইনে যে বিধান রয়েছে সে অনুযায়ী এখন নির্বাচন হওয়া উচিত নয়। এছাড়া এই আইন যখন বহাল থাকবে তখন দেশের অন্যসব আইন থেকে এই আইনটি অগ্রাধিকার পাবে। এই ভিত্তিতে ইসি যতোই সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলুক সেই সাংবিধানিক আইনের ভিত্তিতেই নির্বাচন স্থগিত রাখা যাবে। যদি নির্বাচন স্থগিত না রাখা হয় তাহলে সংক্রমক ব্যাধি, প্রতিরোধ এবং নির্মুল আইন ভঙ্গের দায়ে ইসি অভিযুক্ত হতে পারে।

[৬] তিনি আরো বলেন, উপ নির্বাচন অনুষ্ঠিত করার কোনো যৌক্তিকতা নেই, অন্যথায় নির্বাচন অনুষ্ঠানের মধ্যদিয়ে আমাদের দেশ ভারতের মতো ভয়াবয় অবস্থার দিকে আরো একধাপ এগিয়ে যেতে পারে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়