শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:০৩ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুর পা বাঁকা রোগ হওয়ার কারণ ও করণীয়

স্বাস্থ্য ডেস্ক: সুস্থ সন্তান প্রত্যেক মা-বাবারই কাম্য। তবে অনেক শিশুরই শারীরিক ত্রুটি থাকে। জন্মগত কিংবা বংশগত কারণ ছাড়াও এর জন্য দায়ী আমাদের পারিপার্শ্বিক অবস্থা। ডেইলি-বাংলাদেশ

নিশ্চয়ই জানেন, বর্তমানে সারাবিশ্বে করোনা মহামারিতে বেশিরভাগ শিশু ঘরবন্দি সময় কাটাচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এ সময়ে শিশুর পা বাঁকা রোগ বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাঈমা সুলতানা বলেন, আমরা হাসপাতাল ও চেম্বারে এখন খুব বেশি এ সমস্যাটির মুখোমুখি হচ্ছি। পা বাঁকার মূল কারণকে আমরা চিকিৎসা বিজ্ঞানে রিকেটস বলে থাকি। আসলে রোগটি থেকে শিশুকে সুরক্ষা দিতে হলে সবার আগে রিকেটস কেন হয়, তা জানতে হবে।

শিশুর পা বাঁকা রোগের হার বাড়ার কারণ ও করণীয়

এ বিষয়ে ডা. নাঈমা সুলতানা বলেন, রিকেটস হয় মূলত ভিটামিন ‘ডি’র অভাবে। এখন প্রশ্ন আসতে পারে, এই সময়েই কেন শিশুদের পা বাঁকার হার বাড়ছে। এই সময়ে রিকেটস বাড়ার কারণ হলো, করোনা মহামারির কারণে বেশিরভাগ শিশু গৃহবন্দি অবস্থায় রয়েছে। ভিটামিন ‘ডি’র মূল উৎস সূর্যের আলো পাচ্ছে না। এর সঙ্গে ক্যালসিয়ামের অভাবেও রিকেটস বেড়ে যায়।

তিনি বলেন, আপনি খাবার অথবা কৃত্রিমভাবে যেসব ভিটামিন ‘ডি’ শিশুর শরীরে সরবরাহের চেষ্টা করবেন, তার চেয়ে বেশি কার্যকর সরাসরি বাচ্চাকে সূর্যের আলোতে রাখার ব্যবস্থা করা গেলে। কারণ ভিটামিন ‘ডি’র মূল উৎস সূর্যের আলো।

এক্ষেত্রে সপ্তাহে অন্তত তিন দিন ১৫ থেকে ৩০ মিনিট সূর্যের আলোতে শিশুকে খেলতে দিতে হবে। খেয়াল রাখতে হবে এ সময় বাচ্চার শরীরে একেবারেই না দিলে নয়, এমন পোশাক রাখতে হবে। বেশি জামা-কাপড়ে ঢাকা থাকলে, সরাসরি বাচ্চার ওপর সূর্যের আলো পড়েব না, ভিটামিন ‘ডি’ও তৈরি হবে না।

ডা. নাঈমা সুলতানা মনে করেন, এখন সূর্যের আলো শিশুর ত্বকে সরাসরি লাগতে না দেয়ার ফলে ভিটামিন ‘ডি’র ঘাটতি দেখা দিচ্ছে। এর ফলে পা বাঁকা রোগের নানা উপসর্গ দেখা দিচ্ছে। এমন উপসর্গ দেখা গেলে দেরি না করে, তাৎক্ষণিকভাবে নিকটস্থ শিশু বিশেষজ্ঞকে দেখাতে হবে।

  • সর্বশেষ