শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৮:১৭ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়েমেনে ৬ বছর আগ্রাসনের পর মুখ রক্ষার পথ খুঁজছে সৌদি আরব: আইসিজি

রাশিদুল ইসলাম : [২] ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) বলেছে দারিদ্রপীড়িত ইয়েমেনে গত ছয় বছর ধরে বর্বর আগ্রাসন ও লাগাতার বোমা বর্ষণের পর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সৌদি আরব। ব্রাসেলস-ভিত্তিক এ গবেষণা প্রতিষ্ঠানটির অন্তর্বর্তী প্রধান রিচার্ড আটউড এক প্রবন্ধে বলেন রিয়াদ ইয়েমেনে যে হস্তক্ষেপ করেছে তাতে রাজতান্ত্রিক দেশটির জন্য কাঙ্খিত কোনো ফলাফল নিয়ে আসে নি। বরং রিয়াদের ব্যর্থ পররাষ্ট্রনীতি বিশেষ করে ইয়েমেনে ব্যর্থতা সৌদি সরকারকে বেকায়দায় ফেলেছে। পারসটুডে

[৩] রিচার্ড আটউড বলেন, ইয়েমেনের বিরুদ্ধে রিয়াদের এই যুদ্ধে বিজয় অর্জন শুধুমাত্র অসম্ভব নয় বরং সৌদি শাসকদের প্রতি জনরোষ তৈরি হচ্ছে।

[৪] তিনি বলেন, ইরান ও সৌদি বৈঠক সত্ত্বেও ইয়েমেন যুদ্ধ প্রতিদিন খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। ইয়েমেনে সৌদি সরকারের সঙ্গে সমঝোতার পথ খোঁজার জন্য ওমানের একটি প্রতিনিধিদল সানা সফর করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়