শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০১:১৯ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মাক্স না পরলেই হবে কারাদণ্ড!

স্বপন দেব: [২]মাস্ক পরিধান না করলেই অর্থদন্ড ও কারাদন্ড প্রদানের ঘোষনা দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসন। মঙ্গলবার (৮ জুন) দুপুর ১ টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত এবং বিকাল ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ।

[৩]অভিযান পরিচালনার সময় মাস্ক পরিধান না করা, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল করা, পরিবহন পরিচালনা করাসহ বিভিন্ন অপরাধে ৩৪ টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আগামীকাল বুধবার (৯ জুন) থেকে রাস্তায় মাস্ক পরিধান না বের হলেই সাজা প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি জানান, প্রয়োজনে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর বিধান অনুসারে কারাদন্ড প্রদান করা হবে।

[৪]উল্লেখ্য, মৌলভীবাজার জেলায় দিন দিনই করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার (৮ জুন) আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার মৌলভীবাজারের ৬২ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১১ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ১৭ দশমিক ৭৪ শতাংশ। তবে শারিরীক অবস্থা জটিল না হলে অনেকই করোনা পরীক্ষা করতে আগ্রহ দেখাচ্ছেন না।

[৫]এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৫৯০ জন। আর করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩০ জন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা তিন চার গুণ বেশি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সাংবাদিকদের বলেন, এধরণের পরিস্থিতিতে মৌলভীবাজার জেলাবাসীকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে এবং ঘরের বাইরে বের হলে মাস্ক পরিধানের অনুরোধ জানান। তিনি বলেন প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জনসাধারণের ব্যক্তিগত সচেতনতা ছাড়া প্রশাসনের পক্ষে মহামারি নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পরবে।

  • সর্বশেষ