শিরোনাম
◈ ঈদের পর কঠোর ব্যবস্থা: সতর্ক করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী (ভিডিও) ◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয়

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:৩২ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার দাফন সম্পন্ন

সালেহ্ বিপ্লব: [২] কুমিল্লা মুরাদনগর স্থায়ী বাসিন্দা,চট্টগ্রাম হালিশহর বি ব্লক নিবাসী বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া (৭৯) গত ২৭ই মে ভোর সাড়ে ৫টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)

[৩] তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতী নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। ঐ দিন বাদ যোহর বি ব্লক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা শেষে বি ব্লক জাতীয় কবরস্থানে (বিহারী কবরস্থানে) দাফন করা হয়।

[৪] এর আগে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি)মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে হালিশহর থানা পুলিশ এর একটি দল বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়াকে গার্ড অব অনার প্রদান করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর পক্ষে হালিশহর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, মানিক মিয়া ২৯শে মার্চ, ১৯৭১ সালে কালরাতে চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স এ মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধযুদ্ধে অংশগ্রহণ করেন।

[৫] পাক সেনারা পুলিশ লাইন্সে বিমান হামলার পর তিনি হরিণা বর্ডার হলে ভারত গমন করেন।ভারতের আসাম দূর্গাচৌধুরী পাড়া ট্রেনিং ক্যাম্পে ২ মাস প্রশিক্ষণ শেষে কুমিল্লার মুরাদনগর থানার পাক সেনাদের বিরুদ্ধে বাঙ্গরার যুদ্ধে গৌরবময় ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মুরাদনগর থানা কমান্ড শাখা গভীর শোক জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়