শিরোনাম
◈ পাকিস্তান ক্রিকেটে আবার শ্বশুর–জামাই লড়াই!‌ ক্ষে‌পে‌ছে পি‌সিবিও ◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৮:৪৫ রাত
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘাটাইলে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:[২] টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তার সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুন) বিকালে উপজেলার সাগরদিঘী বাজারের ভালুকা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন। মানবন্ধনে বক্তারা বলেন, সাগরদিঘী বাজারের প্রধান দুটি রাস্তা, ঘাটাইল রোডের ২'শ এবং ভরাডুবা রোডের ২'শ মিটার যা একেবারেই ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে।

[৩] এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, পথচারী ও এলাকার সাধারণ মানুষ। অবিলম্বে তারা রাস্তা সংস্কারের দাবি জানান। এ সময় বক্তব্য দেন- স্থানীয় আওয়ামীলীগ নেতা জিন্নাত আলী, আরমান, রহমান মাস্টার, রিয়াজ, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, সাইফুল, সুহেল, ছাত্রলীগ নেতা তাহসার সোহাগ প্রমূখ। ।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়