শিরোনাম
◈ আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা ◈ আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচ পাম্প: প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ পাকিস্তানে এমবিবিএস-বিডিএস পড়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত ◈ ভোক্তার স্বার্থ উপেক্ষা করে ব্যবসায়ীদের চাপের কাছে নতি স্বীকার এনার্জি রেগুলেটরি কমিশনের ◈ ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছাড়ালেই বরফে স্থায়ী বিপর্যয়ের আশঙ্কা, বিজ্ঞানীদের সতর্কবার্তা! ◈ মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করল বেফাক, অমান্যে স্বীকৃতি বাতিল হতে পারে ◈ গোলরক্ষকের হাঁটুর আঘাতে জ্ঞান হারালেন স্ট্রাইকার, পরিত্যক্ত ম্যাচ ◈ উৎসবের আনন্দ রূপ নিল আতঙ্কে: যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত ২৪ আহত ৯৪ ◈ বিশ্বকা‌পে বাংলাদেশের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন ◈ জামিনে কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব টেস্ট ফাইনালের আম্পায়ার চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক: [২] বহুল প্রতিক্ষীত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। আগামী ১৮ থেকে ২২ জুন সাউদাম্পটনের এইজেস বোলে হবে ভারত ও নিউ জিল্যান্ডের শিরোপা নির্ধারণী ম্যাচ।

[৩] এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন এলিট প্যানেলের রিচার্ড ইলিংওর্থ ও মাইকেল গফ। ম্যাচ রেফারি হিসেবে আইসিসি নিযুক্ত করেছে ক্রিস ব্রডকে।

[৪] এলিট প্যানেলের আরেক সদস্য রিচার্ড কেটেলবোরো হবেন টিভি আম্পায়ার এবং ফোর্থ অফিশিয়াল হিসেবে নিযুক্ত করা হয়েছে অ্যালেক্স হোয়ার্ফকে।

[৫] এক বিবৃতিতে আইসিসির সিনিয়র ম্যানেজার (আম্পায়ার ও রেফারি) আদ্রিয়ান গ্রিফিত ফাইনালের অফিশিয়ালদের শুভ কামনা জানিয়েছেন। মহামারির প্রকোপের মধ্যেও শীর্ষস্থানীয় আম্পায়ারদের পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

[৬] গ্রিফিত বলেছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ম্যাচ অফিশিয়ালদের অভিজ্ঞ একটি দল ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। মহামারির কারণে এটা সহজ হচ্ছিল না। কিন্তু আমরা সৌভাগ্যবান যে শীর্ষস্থানীয় অফিশিয়ালদের আমরা পেতে যাচ্ছি, যারা ছিলেন ধারাবাহিক। তাদের আমরা শুভ কামনা জানাই। - ক্রিকবাজ

  • সর্বশেষ